Kestopur
2024
Year
05
No. Of Accidents
04
No. Of Fatalities
01
No. Of Injuries
Reason Of Accidents
01.
On 10.02.24, at approximately 11.30 am, a motorcycle rider without a helmet, while speeding towards the airport in an intoxicated condition, lost control and hit a divider on the roadside on Keshtpur VIP Road, fell on the road and was seriously injured and later died in the hospital.
ইং ১০.০২.২৪ তারিখে আনুমানিক ১১.৩০ মিনিটে একজন হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহী মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কেষ্টপুর ভিআইপি রোডে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মেরে, রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং পরবর্তী সময়ে হাসপাতালে মারা যান I
02.
On 10.04.24, at approximately 01.00 am, a motorcyclist was returning home on his motorcycle when a truck, traveling at a very high speed, disregarded the traffic signal and hit the back of his motorcycle near Narayantala. As a result, he was seriously injured and was taken to the hospital where he died.
ইং ১০.০৪.২৪ তারিখে আনুমানিক রাত্রি ০১.০০ টা নাগাদ একজন মোটর সাইকেল আরোহী তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নারায়ানতলার কাছে একটি ট্রাক খুব দ্রুত গতীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে তার মোটর সাইকেলের পেছনে ধাক্কা মারে, ফলে সে গুরুতর আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়
03.
On 01.07.2024, at approximately 03.00 am, a motorcyclist, while returning home on his motorcycle at a very high speed in an intoxicated condition, lost control on VIP Road near Prafullakanan Lock Gate in Keshtapur and crashed into the road divider. As a result, he and his companion were injured. He later died in the hospital.
ইং ০১.০৭.২০২৪ তারিখে আনুমানিক ভোর ০৩.০০ টার দিকে একজন মোটর সাইকেল আরোহী মদ্যপ অবস্থায় তার মোটরসাইকেল নিয়ে খুব দ্রুত গতিতে বাড়ি ফেরার সময় কেষ্টপুরের প্রফুল্লকানন লক গেটের কাছে ভিআইপি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে নিজে নিজেই রোড ডিভাইডারের সাথে ধাক্কা খায়। ফলস্বরূপ, সে এবং তার সঙ্গী আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয় I
04.
On 17.09.2024 at approximately 6:30 PM, a man was walking towards Keshtpur from College More when a speeding and reckless Toto hit him from behind on VIP Road. As a result, he fell on the road and sustained serious injuries. Later, he died in the hospital.
ইং ১৭.০৯.২০২৪ তারিখে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয় টা নাগাদ এক ব্যক্তি কলেজ মোড় থেকে কেষ্টপুরের দিকে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় ভিআইপি রোডে একটি টোটো দ্রুতগতিতে এবং অসতর্কভাবে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে তিনি রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে, তিনি হাসপাতালে মারা যান।
05.
On 11.09.24, at approximately 05:30 AM, a morning walker was standing behind a truck near the Sunny Temple on the 206-foot bridge in Baguiati police station area when the truck driver started his car and tried to come from behind, hitting the man, causing him serious injuries and death.
ইং ১১.০৯.২৪ তারিখে আনুমানিক ০৫:৩০ টা নাগাদ একজন প্রাতঃভ্রমণকারী ব্যক্তি বাগুইআটি থানা এলাকার ২০৬ ফুট ব্রিজের সানি মন্দিরের কাছে একটি ট্রাকের পিছনে দাঁড়িয়ে ছিলেন সেই সময় ঐ ট্রাক ড্রাইভের তার গাড়ি চালু করে পিছনে আসতে গেলে উক্ত ব্যক্তিকে ধাক্কা মারেন ফলে সে গুরুতর আহত হয় এবং মারা যায় I
06.
On 11.10.24 at approximately 02:00 hrs, a motorcyclist was intoxicated and was going in the opposite direction on the service road on VIP Road near Tegharia Army Camp. At that time, he collided head-on with a bus. As a result, he was seriously injured. He was declared dead on arrival at the hospital.
ইং ১১.১০.২৪ তারিখে আনুমানিক রাত্রি দুটো নাগাদ ০২:০০ ঘটিকায় একজন মোটরসাইকেল চালক মদ্যপ অবস্থায় তেঘরিয়া আর্মি ক্যাম্পের কাছে, ভিআইপি রোডে মোটর সাইকেল নিয়ে সার্ভিসে রোড দিয়ে উল্টোদিকে যাচ্ছিলেন। সেই সময় একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে I এর ফলে সে গুরুতর আহত হয় । হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
07.
On 13.10.24, at around midnight, a motorcyclist, while intoxicated, was speeding from Lake Town towards Baguio City. He lost control of the bike and hit the wall of the flyover while climbing the Baguio City flyover. As a result, he sustained serious head and face injuries. He later died in the hospital.
ইং ১৩.১০.২৪ তারিখের প্রায় রাত বারো টা নাগাদ একজন মোটর সাইকেল আরোহী মদ্যপ অবস্থায় খুব দ্রুত গতীতে লেক টাউনের দিক থেকে বাগুইআটির দিকে যাওয়ার সময়, বাগুইআটি ফ্লাইওভারে ওঠার মুখে ফ্লাইওভারের দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন। ফলে তার মাথা ও মুখ গুরুতর আহত হয়। পরবর্তী সময়ে হাসপাতালে সে মারা যায়।
08.
On 17.09.2024, at approximately 10:30 PM, a helmetless motorcyclist was speeding towards Baguiati when he lost control near Sataruppally on VIP Road and fell on the road, sustaining serious injuries. He later died while undergoing treatment at RG Kar Hospital.
ইং ১৭.০৯.২০২৪ তারিখে রাত আনুমানিক দশটা তিরিশ মিনিট নাগাদ একজন হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহী বাগুইআটির দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন, সেই সময় ভিআইপি রোডের সাতারুপাপল্লির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যায় এবং গুরুতর আঘাত পান I পরবর্তী সময়ে আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
09.
On 06.01.2025, at approximately 2:00 PM, a motorcycle suddenly changed lanes at the Narayantala traffic signal under Baguiati police station after the signal turned green. A speeding bus coming from behind hit it hard. As a result, the motorcycle rider and his companion were seriously injured and the motorcycle rider died in the hospital.
ইং ০৬.০১.২০২৫ আনুমানিক দুপুর দুটো নাগাদ বাগুইআটি থানার অন্তৰ্গত নারায়ানতলা ট্রাফিক সিগনালে একটি মোটর সাইকেল সিগন্যাল সবুজ হওয়ার পর হটাৎ লেন পরিবর্তন করলে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা মারে ফলস্বরূপ মোটর সাইকেল আরোহী এবং তার সঙ্গী মারাত্মক ভাবে আঘাত পান এবং হাসপাতালে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয় I
10.
On 23.01.2025 at approximately 1:00 PM, a motorcyclist drove his vehicle at a high speed and recklessly near Netaji Sangh under Baguiati police station and hit a pedestrian, resulting in serious injuries to the pedestrian. Some people took him to the hospital for treatment and he later died in the hospital.
ইং ২৩.০১.২০২৫ তারিখ আনুমানিক দুপুর একটা নাগাদ একটি মোটর সাইকেল আরোহী দ্রুতগতিতে ও বেপরোয়া ভাবে বাগুইআটি থানার অন্তৰ্গত নেতাজি সংঘের কাছে গাড়ি চালিয়ে একজন পথচারীকে ধাক্কা দেয়, যার ফলে পথচারী গুরুতর আহত হন। কিছু লোক তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয় I
11.
On 09.05.2025, at approximately 3:45 PM, a bus passenger was boarding a bus near Baguiati bus stand when another bus came in a reckless and dangerous manner and hit him. As a result, he was seriously injured. He died when he was shifted to the hospital.
ইং ০৯.০৫.২০২৫ তারিখে আনুমানিক বিকাল পৌনে চারটা নাগাদ একজন বাসযাত্রী বাগুইআটি বাস স্ট্যান্ডের কাছে বাসে ওঠার সময় অন্য একটি বাস বেপরোয়া ও বিপদজনক ভাবে এসে তাকে ধাক্কা মারে| এর ফলে সে মারাত্তক ভাবে আহত হন | তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলে তিনি মারা যান |
DO's:
1. Follow traffic rules and regulations
2. Wear seatbelts and helmets
3. Stay alert and focused while driving
4. Maintain a safe distance from other vehicles
5. Use signals while turning or changing lanes
6. Keep vehicle well-maintained
7. Avoid distractions while driving (e.g., phone, eating)
8. Respect other road users (pedestrians, cyclists, etc.)
Do's & Dont's
1. Don't speed or drive recklessly
2. Don't drive under the influence of alcohol or drugs
3. Don't use mobile phone while driving
4. Don't tailgate or follow too closely
5. Don't ignore traffic signals or signs
6. Don't drive when tired or fatigued
7. Don't overload vehicle or exceed capacity
8. Don't engage in aggressive driving behavior
The Devastating Reality of Irresponsible Driving




















